1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ

হাদি হত্যার প্রতিবাদে রাজবাড়ী’র পাংশায় কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ

মাসুদ রেজা শিশির
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ হত্যা কাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পাংশা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

পাংশা উপজেলা মডেল মসজিদ থেকে জুমার নামাজ শেষে খাটিয়াসহ কফিন মিছিল শুরু হয়। মিছিলটি পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাংশা শাখার মুখপাত্র নাসিম রানা, সদস্য হাসিবুল হাসান শান্ত, সদস্য আরাফাত হোসেন, সদস্য শাহিন আলম, পাংশা পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক মণ্ডল, গণঅধিকার পরিষদ পাংশা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রজনতা সিয়াম আহম্মেদ, লুৎফর রহমান, সালেহ আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির জানাজা সম্পন্নের আগেই খুনিদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’, ‘হাদির মাথায় গুলি করে, প্রশাসন কী করে’, এবং ‘বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান