1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

সরকারের দেওয়া গানম্যান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

মতিন সাগর
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের প্রস্তাবিত গানম্যান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করে কেবল কিছু ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়া ন্যায্য নয়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অবস্থান জানান। তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে তাঁকেও বিষয়টি জানানো হলেও তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর মানুষের প্রত্যাশা ছিল দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় ন্যায্য ও দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নতি দেখা যাচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছে, অথচ হত্যাকাণ্ডের দায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ডাকসু ভিপি আরও বলেন, ব্যক্তিগত নিরাপত্তা সবার প্রয়োজন হলেও সেই নিরাপত্তা যদি নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ, তখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করেন না।

তিনি দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান