1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ (জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে। আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা।

আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় থাকা ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf DX) সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিল এর বিকল্প choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান