1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ-৪ আসন, ফতুল্লা ও সদর থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম (বিশেষ প্রতিনিধি, ফতুল্লা, নারায়নগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা এবং সদর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ০৪ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়ছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লা। এ উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লার নেতৃত্বে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ রওশন। এছাড়াও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির ৩ নং ওয়ার্ডের সভাপতি মশিউর রহমান জুয়েল, সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আনি্‌ সেক্রেটারি জাহাঙ্গীর, ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড থেকে জাফর মাস্টার, ২ নং ওয়ার্ড থেকে মমো-সাহীন, ৪ নং ওয়ার্ড থেকে হাজী সালাম চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন থেকে যুব সংহতির লিটন, নাসির, মিরাজ, সুনু ভান্ডারী, ভক্তবলী ইউনিয়ন থেকে মোঃ সেলিম এবং কাশিপুর ইউনিয়ন থেকে নজরুলসহ আরো অনেকেই।

আলোচনা সভায় সাবাই তাদের নিজস্ব মত প্রকাশ করেন। সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লাকে লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

বক্তারা বলেন, এবার সহ চারটি জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক পাওয়া জনাব খোকা মোল্লা একজন সৎ সাহসী এবং বিজ্ঞ রাজনীতিবিদ। তার নির্বাচনী এলাকায় মসজিদ-মাদ্রাসা রাস্তাঘাটসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। গত নির্বাচনে তিনি জোটের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের হাই কমান্ডের নির্দেশে মাঠে নেমেছেন। এলাকার সর্বস্তরের জনগণকে তিনি এবার পাশে পেয়েছেন এবং বীরদর্পে এই নির্বাচনী বৈতরণী পার হবেন বলে শতভাগ আশা ব্যক্ত করেন। সাধারণ জনগণ ভালোবেসে এবার নারায়ণগঞ্জ ০৪ আসন জাতীয় পার্টিকে উপহার দিবে বলে মত প্রকাশ করেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান