1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাই পরশসহ দুজন আটক

মনির হোসেন
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মনির হোসেন (যশোর প্রতিনিধি): যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামিদের মধ্যে তার জামাই বাসেদ আলী পরশ ও আমিনুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় কোতোয়ালি থানার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, জামাই পরশের শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং মেয়ের প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ থেকে হত্যার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এছাড়া আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের দুজনের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি।

এ ঘটনায় কোতোয়ালি থানায় জামাই পরশ ও আমিনুল ইসলাম সাগরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পাশ থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা আলমগীর হোসেনকে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মূল আসামিসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। পুলিশ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান