1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

বনানীতে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

শেখ মোঃ বেলায়েত হোসেন
  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
বানানী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে আমীর ডাঃ শিফিকুর রহমান। ছবি-মিজানুর রহমান রনি

বনানী কবরস্থান রোডের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের আসন্ন নির্বাচন কমিটির সমন্বয়ক ডা. আসাদুজ্জামান কাবুল।

নির্বাচনী প্রচারণা সভায় ঢাকা-১৭ আসনের ১১ দল সমর্থিত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বনানী থানার আমির মিজানুর রহমান খান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১১ দল সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হাশেম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, বসুন্ধরা ও ক্যান্টনমেন্ট থানার জামায়াতে ইসলামীর আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আরিফ (শাপলাকলি মার্কা), জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী (এনসিপি)।

বক্তারা তাঁদের বক্তব্যে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। পাশাপাশি জনগণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা এবং জনকল্যাণমুখী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সর্বশেষ বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জনগণকে ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বানানী সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা-১৭ আসনের প্রার্থী স ম খালিদুজ্জামান। ছবি-মিজানুর রহমান রনি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান