1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

‎রাজধানী মহাখালী টিএনটি মাঠ সংলগ্ন এলাকায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মহাখালী  টিএনটি মাঠ সংলগ্ন ঢাকা -১৭ আসন এলাকায় জনাব তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রচারণায় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎প্রচারণা চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, পোস্টার ও লিফলেটের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

‎উঠান বৈঠকে বক্তব্য রাখেন

‎সদস্য- বিএনপি’র নির্বাহী কমিটি, ‎আকরামুল হাসান মিন্টু, (সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্র সংসদ) এ সময় তিনি বলেন, ‎দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।

‎তিনি আরো বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। ‎তিনি এদেশের মানুষের জন্য নিবেদিত, তারেক রহমানের হাতে দেশ নিরাপদ থাকবে।

‎তিনি আরো  বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‎কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

‎ এলাকাবাসী তাদের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। নেতাকর্মীরা এসব সমস্যা সমাধানে ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

‎‎প্রচারণা কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও জনাব তারেক রহমানের পক্ষে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এই প্রচারণার মাধ্যমে এলাকার জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতৃবৃন্দ।

‎তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান