1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

নিজ দলের ৪ কর্মিকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি হারুন অর রশিদ

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
রাজবাড়ী-২ আসন এর পাংশা উপজেলার কসবামাজাইল ও পাট্টা গ্রামে সংঘটিত পৃথক ঘটনায় নিজ দলের চার কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, কসবামাজাইল গ্রামে নুরুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। অপরদিকে পাট্টা গ্রামে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—
১। পাংশা মডেল থানা মামলা নং-১(১১)২৫ এর আসামী ডাবলু, পিতা-আকুল, সাং-পাট্টা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
২। পাংশা মডেল থানা মামলা নং-৬(২)২৬ এর আসামী ইমরান খান, পিতা-আব্দুল গফুর খান, সাং-নটা ভাঙ্গা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
৩। পাংশা মডেল থানা মামলা নং-৬(২)২৬ এর আসামী রবিউল, পিতা-আক্কাস মন্ডল, সাং-নটা ভাঙ্গা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
৪। পাংশা মডেল থানা মামলা নং-৬(২)২৬ এর আসামী হানিফ শেখ, পিতা-মৃত শামসুদ্দিন শেখ, সাং-নটা ভাঙ্গা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
নবনির্বাচিত এমপি মোঃ হারুন অর রশিদ জানান, দলের কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান