1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভারতকে গুঁড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই নাকানি চুবানি খেল ভারত। নিজেদের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৮ রানের টার্গেট তাড়ায় ভারত হেরে যায় ৭৬ রানের বিশাল ব্যবধানে।

 

রোববার টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। মাত্র ২৬ রানেই ভারত হারায় টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট।

ভারতের এই উইকেট পতনের ধারাবাহিকতা বজায় থাকে ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৮ উইকেটে মাত্র ৮৮ রান।

দলের এমন কঠিন বিপদেও শেষ দিকে চমক দেখাতে ব্যাট চালিয়ে যান শুভম দুবে। কিন্তু তার ৪২ রানের ইনিংসে দলের হারের ব্যবধান কমলেও, পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ভারত শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়।

রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ৪ ওভারে মাত্র ২০ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রোটিয়ারা।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও মিলার কিলার খ্যাত ডেভিড মিলার। চতুর্থ উইকেটে তারা ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

২৯ বলে তিন চার আর তিন ছক্কায় ৪৫ রান করে ফেরেন ব্রেভিস। ৩৫ বলে ৭টি চার আর তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৩ রান করে ফেরেন মিলার।

তবে ইনিংসের শেষ দিকে ঝর তোলেন ট্রিস্টান স্টাবস। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন।

ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ও ট্রিস্টান স্টাবসের দায়িত্বশীলতায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট শিকার করেন জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার আর্শদীপ সিং।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আজ ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় সুপার ম্যাচে শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৫১ রানের দাপুটে জয় পায় ইংল্যান্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান