1. kayesahmedsalimbd@gmail.com : Kayes Ahmed Salim : Kayes Ahmed Salim
  2. bot@local.invalid : Service Bot :
  3. nahin665@gmail.com : Nk :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

মাসুদ রেজা শিশির
  • আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজবাড়ীতে স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বে মনোমালিন্যতে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে মারাত্বক আহত অবস্থায় যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আহত ১৮১৬৮৪২ মোঃ ইমান মোল্লা (২৭), এসএসডি, বিইউএসএমএস, খোলাহাটি। তিনি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে।

অভিযুক্ত স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (২৬)। তিনি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পারশেল কাটি গ্রামের মোঃ নুর ইসলাম শেখের মেয়ে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পারশেল কাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার রাতে শ্বশুরবাড়ি রাত্রি যাপন কালে তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে ইমান মোল্লা। ঘুমন্ত অবস্থায় রাত ২টার সময় তার স্ত্রী মোছাঃ রোখসানা আক্তার সৈনিক মোঃ ইমান মোল্লার পুরুষাঙ্গ ধরে একটি ছুরি দিয়ে পোচ দেয়ায় সাথে সাথে মোঃ ইমান মোল্লা তার বউকে ধাক্কা দেয়। পরে আবার ছুরি দিয়ে আঘাত করে, এতে বাম হাতের তালুতে লাগে, ছুরির আঘাতে তার পুরুষাঙ্গর নিচের অংশের চামড়া কেটে যায়।

সে চিৎকার দিলে পাশে রুম থেকে শশুর এবং শাশুড়ি আসে এবং সাথে সাথে তার ভাই রিমোন মোল্লাকে ফোন দিয়ে শশুর বাড়িতে আসতে বলে। শ্বশুরবাড়ি কাছে হওয়ায় দ্রুত তার মা ও তার ভাই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে রিমন মোল্লা অটো যোগে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ যশোরে নিয়ে যায়।

এলাকার অনেকেই বলেন, গত ৬ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে তার খালাতো বোন রোকসানা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৩ বছর যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে। ইমান মোল্লার ভাষ্যমতে, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে।

তার স্ত্রীকে কালা জাদু করেছে বলে স্ত্রী ও তার পরিবারের অভিযোগ রয়েছে। তার স্ত্রী গত ৩ বছর ৬ মাস যাবৎ বাবার বাড়িতে অবস্থান করছেন। ইউনিটে থাকাকালীন সময়ে তার স্ত্রী ও ছেলের অসুস্থতার কথা বলে ছুটিতে নিয়ে আসেন। ছুটিতে থাকাকালীন সময়ে এ ঘটনা ঘটে। তার একটি রায়ার মোল্লা নামে (৩ বছর ৫ মাস) বয়স ছেলে রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর
© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান