1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

মোস্তাফিজুর রহমান সুমন
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ প্রমুখ । অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার আয়োজনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান