1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের জল্পনাকে আরও উসকে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটা নিশ্চিত।

যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সব সময় ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার‘কোনো সুযোগ নেই।

ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি। কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর।

তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়।

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরাইল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এঙ্গ ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।

এছাড়া, সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান