1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

মাসুদ রেজা শিশির
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬

মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর পাংশায় গাজীপুর থেকে তহুরা বেগম (২২) নামে এক তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আসামীরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) ও একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।অন্যদিকে ভুক্তভোগী তহুরা বেগম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা এলাকার বাসিন্দা। সে স্বামী পরিত্যাক্ত এবং তার ৪ বছরের এক মেয়ে আছে।বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পাংশা উপজেলা সরিষা এলাকার জয়নাল মন্ডলের ছেলে সৌদি প্রবাসী সজল মন্ডলের সাথে তহুরা বেগমের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। সাত মাসের সম্পর্ক গত মাসের ১৪ ফেব্রুয়ারী বিচ্ছিন্ন হয়।পরে সজলের বন্ধু আকাশ বিয়ে দেওয়ার কথা বলে পাংশা ডেকে আনে এবং রাত ১১ টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে তাকে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।

পরে ভুক্তভোগী তহুরা বেগম পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে আসামীদের গ্রেফতার করা হয়।আসামীরা সত্যতা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামী আকাশ মন্ডলের নামে ৬ টি ও জামাল মন্ডলের নামে অস্ত্র, ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান