1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের

মফস্বল প্রতিবেদক
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ নিজের না দাবী করেছেন সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোতাহার হোসেন। এ নিয়ে তিনি মঙ্গলবার (৩ মার্চ) পাংশা উপজেলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি দাবী করেন,ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত ৩১শ মিটার রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দ হয় ২ কোটি ৪৯ লক্ষ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা। সড়কটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পায় রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের হয়ে কাজটি করছে স্থানীয় ঠিকাদার বাবর শেখ ও মান্নান মুন্সি।

তবে ভুল ক্রমে পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল আমার ঠিকাদার প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজ ও আমার নামে বলে। এতে মানুষের মাঝে আমার ও আমার প্রতিষ্ঠানের নামে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।তাই আমি সাংবাদিক ও স্থানীয়দের কাছে অনুরোধ করবো আমার প্রতিষ্ঠান ও আমাকে ভুল বুঝবেন না।আমি দীর্ঘদিন ধরে ঠিকাদারি করি, আমি কোথাও নিম্ন মানের কাজ করি নাই।এইধরনের রিপোর্টে আমার ও আমার প্রতিষ্ঠানের নামে নাই।

এর আগে গত শনিবার বিকেলে উপজেলার কলিমহর বাজার এলাকায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে স্থানীয়রা কাজে বাঁধা দিলে পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল ঘটনা স্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।এসময় তিনি সংবাদ মাধ্যমে রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড এর কাজ স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোতাহার হোসেন কাজটি করছে বলে সাক্ষাৎকার দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান