1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

অঘোষিত ফাইনাল আজ, যে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা এখন সুতোয় ঝুলছে। প্রথম ম্যাচ বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটা গেছে সফরকারীদের পকেটে। যার ফলে শেষ ম্যাচটা অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

তবে দ্বিতীয় ওয়ানডের বড় হারটা বাংলাদেশকে পোড়াচ্ছে বেশ করে। বড় রান তাড়া করার সামর্থ্য বাজিয়ে দেখার একটা অভিপ্রায় ছিল টিম ম্যানেজমেন্টের। সেই পরীক্ষায় আরও একবার ডাহা ফেল করেছে দল।

শেষ ম্যাচে কি নিরাপদে সিরিজ বাগিয়ে নেওয়ার পথে হাঁটা হবে, না আগের মতোই বড় রান তাড়া করার সামর্থ্যটা আরও একবার বাজিয়ে দেখা হবে, সেটা নিশ্চিত নয়। তবে অঘোষিত এই ফাইনালে একটা অন্তত পরিবর্তন দেখা যেতেই পারে বাংলাদেশ দলে।

শুরুর দুই ম্যাচেই বাংলাদেশ খেলেছে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে গড়া ওপেনিং জুটি নিয়ে। তামিম এক ম্যাচে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে ফ্লপ, ওদিকে সাইফ হাসান কোনো ম্যাচেই নজর কাড়তে পারেননি।

যার ফলে প্রথম দুই ম্যাচে উপেক্ষিত সৌম্য সরকারের ডাক পড়তে পারে আজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেও তিনি শুরুর দুই ম্যাচে ছিলেন না। আজ শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন তিনি।

শুরুর দুই ম্যাচের ওপেনিং জুটির যে কেউ বাদ পড়তে পারেন। সাইফ হাসানের বাদ পড়ার কারণ হতে পারে তার ফর্ম। দুই ম্যাচে যথাক্রমে ১০ বলে ৪ আর ১২ বলে ১২ রানের দুটি ইনিংস খেলেছেন। তাকে বসিয়ে সৌম্যকে নেওয়া হতে পারে একাদশে। না হলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে তামিমকে বসিয়ে সৌম্যকে ফেরানো হতে পারে।

ওদিকে সম্ভাবনা আছে ফাস্ট বোলারদের কাউকে বিশ্রাম দেওয়ারও। সেক্ষেত্রে শরিফুল ইসলাম ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানদের যে কেউই একাদশ থেকে বাদ পড়তে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান