1. kayesahmedsalimbd@gmail.com : Kayes Ahmed Salim : Kayes Ahmed Salim
  2. bot@local.invalid : Service Bot :
  3. nahin665@gmail.com : Nk :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক

মনির হোসেন
  • আপডেট সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মনির হোসেন (যশোর জেলা প্রতিনিধি): যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোস্তাকিন (২৪)। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে মোস্তাকিনের সঙ্গে তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (২২) কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাফিজুর উত্তেজিত হয়ে বড় ভাই মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মোস্তাকিনের পেটে গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) রাখা হয়েছে।যশোর স্থানীয় খবর

এই বিষয়ের ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর
© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান