1. adm00ijns@example.com : adm00ijns :
  2. adme1v799@example.com : adme1v799 :
  3. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
  4. admqwcivi@example.com : admqwcivi :
  5. lark20563@pratidinerkhabor.com : lark20563 :
  6. nahin665@gmail.com : Nk :
  7. svcbe78f7@health.local : svcbe78f7 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন চাঁদা না দেয়ায় পা হারালেন গাজীপুরের গাছা থানার নির্মাণ সামগ্রী ব্যবসায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ করা হলো অন্যায়কারী যদি আমার কাছের মানুষও হয় তবু্ও তাকে ছাড় দেওয়া হবে না: হারুণ অর রশিদ এমপি ধান-চালের সরকারি দাম নির্ধারণ করেছে সরকার বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ কে কুলাঙ্গার? রাশেদ প্রধানকে অতিরিক্ত আইজিপির কড়া প্রশ্ন জামায়াত জোট থেকে মনোনয়ন পাওয়া কে এই ইঞ্জিনিয়ার মাহবুবা? বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্বামী যেতে না পারলেও সংসদে যাচ্ছেন স্ত্রী

‘আকাশে ওই বাঁকা চাঁদ’ এই ঈদের নতুন গানে দুই কণ্ঠের মেলবন্ধন

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: এই ঈদকে সামনে রেখে সংগীতপ্রেমীদের জন্য নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছে এস ভি এম মিউজিক কিচেন। “আকাশে ওই বাঁকা চাঁদ” শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই কন্ঠশিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজ। গানের কথা লিখেছেন প্রতিথযশা উপস্থাপক, চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিপলু দ্বীপ বিজন।

গানটি মূলত আধুনিক ধাঁচের আবেগঘন একটি ঈদের গান। এতে ঈদের প্রতি ভালোবাসা, স্মৃতি আর অনুভূতির মিশ্রণে এক ধরনের মায়াবী আবহ তৈরি করা হয়েছে। গানের কথায় যেমন রয়েছে আকাশের চাঁদের সাথে ঈদের মেলবন্ধন, তেমনি সুরের বিন্যাসেও রাখা হয়েছে মেলোডির কোমলতা।

গানটির গীতিকার দেবাশিষ বিশ্বাস জানান, “গানটির কথায় আমি চেয়েছি মানুষের হৃদয়ের সহজ-সরল অনুভূতিগুলো তুলে ধরতে। চাঁদকে কেন্দ্র করে ঈদ ও প্রেমের এক নরম আবেগের গল্প এখানে ফুটে উঠেছে।”

অন্যদিকে সুরকার ও সংগীত পরিচালক শিপলু দ্বীপ বিজন বলেন, “গানটি তৈরির সময় আমরা চেষ্টা করেছি সুর ও সংগীতায়োজনে আধুনিকতার সঙ্গে মেলোডির ভারসাম্য রাখতে। দুই শিল্পীর কণ্ঠ মিলিয়ে গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।”

শিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজও গানটি নিয়ে বেশ আশাবাদী। তাদের মতে, শ্রোতারা গানটির কথা ও সুরে নতুন এক অনুভূতি খুঁজে পাবেন। ইতোমধ্যে গানটি প্রকাশনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান এস ভি এম মিউজিক কিচেন কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত গান উপহার দিতেই তাদের এই উদ্যোগ। “আকাশে ওই বাঁকা চাঁদ” গানটি ঈদ উল ফিতরেই তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে।

সংগীত সংশ্লিষ্টরা মনে করছেন, কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে “আকাশে ওই বাঁকা চাঁদ” গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান