1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

ইনস্টাগ্রামে অনুপ্রেরণামূলক বার্তায় মেসি বললেন, ‘সবসময় আর্জেন্টিনা’

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ইনস্টাগ্রামে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেসি। ফাইল ছবি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে। বুধবার (১ এপ্রিল) লা বম্বোনেরায় অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতেই তারা মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায়।

এই দুই ম্যাচেই আলোচনায় ছিলেন লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে মেসি প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, পরে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। দুই ক্ষেত্রেই তিনি একই ক্যাপশন দেন, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।

এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ওই আসরে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।

৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে ৯০২টি গোল পূর্ণ করেছেন। এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলা এই মহাতারকা রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে চান। এর আগে তিনি অংশ নিয়েছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ এর বিশ্বকাপে। এই কীর্তিতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড ভাগাভাগি করবেন।

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান