1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

নববর্ষ বরণে জাসাসের প্রস্তুতি সভা, স্লোগান ‘নববর্ষের ঐকতান-গণতন্ত্রের পুনরুত্থান’

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভায় কেন্দীয় জাসাস নেতৃবৃন্দ। ছবি- সংগৃহীত

ফরিদুল আলম ফরিদ: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এবারের বর্ষবরণ অনুষ্ঠানের প্রতিপাদ্য স্লোগান নির্ধারণ করা হয়েছে— “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।

এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ সভায় বর্ষবরণের বিভিন্ন আয়োজন ও কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, এবারের বর্ষবরণে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। পাশাপাশি সংগঠনের ভেতরে বিদ্যমান মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হবে। এতে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের সমন্বয় থাকবে। অনুষ্ঠান সফল করতে শিগগিরই পাঁচটি উপকমিটি গঠন করা হবে।

জাসাসের আহ্বায়ক হেলাল খান জানান, ১লা বৈশাখ সকালে রাজধানীর রমনা পার্কের রাণী মঞ্চে ‘জাসাস রাণী মঞ্চ’ নামে মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি বলেন, ছায়ানটের কার্যক্রম শেষে জাসাসের অনুষ্ঠান শুরু হবে এবং এতে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে।

সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, এবারের বর্ষবরণ সবাইকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান