1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান। ছবি- সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান, তার মা হাফসা আক্তার এবং ভাই স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা। মামলার বাদী তমা আক্তার নামে এক নারী।

পুলিশ জানায়, প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই ছিল তাদের পেশা। প্রিয়ার সাজানো মামলায় বর্তমানে বেশ কয়েকজন জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।

প্রিয়া, তার মা ও ভাইকে গ্রেপ্তার করে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুলসংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী জানান, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠাতেন। এটাই ছিল মূলত তাদের পেশা।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়া নারী হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তারা বারবার বাসা পরিবর্তন করে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান