1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রিহ্যাব নির্বাচন (২০২৬–২০২৮) ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের ৫৫ নম্বর ব্যালটের পরিচালক প্রার্থী মোহাম্মদ আলিম উল্যাহ গত ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আপিল দাখিল করেন, যেখানে তিনি ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আপিল আবেদনের প্রেক্ষিতে ২০ এপ্রিল বিকাল ৪টার মধ্যে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থী আলিম উল্যাহকে কোনো ধরনের যোগাযোগ বা শুনানির নোটিশ প্রদান করা হয়নি। এতে প্রার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। বিতর্কিত ভোট ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি না করেই ফলাফল ঘোষণা করাকে অনেকেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রার্থী আলিম উল্যাহর ঘনিষ্ঠরা জানান, “যেখানে একটি বৈধ আপিলের ভিত্তিতে শুনানি হওয়ার কথা, সেখানে কোনো ধরনের যোগাযোগ না করে ফলাফল ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্বহীনতার স্পষ্ট উদাহরণ।”

এদিকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, দ্রুত আপিলের শুনানি নিশ্চিত করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। অন্যথায় এই নির্বাচন দীর্ঘমেয়াদে প্রশ্নবিদ্ধ থেকে যাবে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে—তারা কি ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছে, নাকি প্রশাসনিক অদক্ষতার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে—এ নিয়ে জোর আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে।

উল্লেখ্য, রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্রান্ড বলরুমে গত শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সৌহার্দ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে। ভোট শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক ফলাফল প্রকাশ করে। ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয় অর্জন করেন।

চট্টগ্রাম থেকে রিহ্যাব এর সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। চট্টগ্রাম থেকে আরও ২ জন রিহ্যাব এর পরিচালক হিসেবে নির্বাচিত হন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ জন আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন যথাক্রমে ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, ˆসয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ ও আশীষ রায় চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান