1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘ফুটবল নিষ্ঠুর’ সেনেগালের বিদায়ের পর হতাশ কোচ বললেন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
বেলজিয়ামের বিপক্ষে এমন হার মানতে পারেননি সেনেগাল কোচ থিয়াও। সংগৃহীত ছবি

দুই গোলে এগিয়ে থেকেও হার। তাও ৮৬ মিনিট পর্যন্ত। বেলজিয়ামের বিপক্ষে এরপর তিনটি গোল হজম করেছে সেনেগাল। বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকেও। এমন হারে খুব দুঃখ পাচ্ছেন দলটির কোচ পাপে থিয়াও।

এরচেয়েও বড় বিষয় ম্যাচের ১২৪ মিনিটে বেলজিয়ামের পাওয়া পেনাল্টি। সেনেগালের এমন করুণ ও নিষ্ঠুর বিদায় আহত করেছে কোচ থিয়াওকে। তবে পেনাল্টি নিয়ে সমালোচনা কিংবা আলোচনাই করতে চাননি। শুধু বলেছেন, ‘ফুটবল নিষ্ঠুর।’

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াও বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। আর এটা অবশ্যই খুব কষ্টের। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হবে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। তারা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিল না। এরপর পেনাল্টির ঘটনাও ঘটেছে। ফুটবলে এমনই হয়। সবাই এই সিদ্ধান্তের নিজস্ব ব্যাখ্যা দেবে। কিন্তু আমি রেফারিং বিতর্কে যেতে চাই না। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই, এটুকুই।’

বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দাপট দেখায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত তারা ২-০ গোলে এগিয়ে ছিলো। মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুটি গোল করে সমতা ফেরায় এবং ম্যাচ অতিরিক্ত পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করে।

থিয়াও বলেন, ‘এটা খুবই নিষ্ঠুর পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। আমরা পুরো ম্যাচেই লড়াইয়ে ছিলাম। জিতলে কথা বলা সহজ হয়, কিন্তু এখন আমাদের টুর্নামেন্ট শেষ। সামনে তাকাতে হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান