1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান

পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি

মফস্বল প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পারিবারিক কলহের জেরে বর্ষা আক্তার নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, গত ১৩ জুলাই ২০২৬, সোমবার বিকেল আনুমানিক ৬টা নাগাদ তিনি ফতুল্লার নয়ামাটি স্টেডিয়ামের পূর্ব পাশে অবস্থিত নিজ বাবার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, বর্ষা আক্তার নিখোঁজ হওয়ার পর তার স্বামী সোহরাব হোসেন বাবু, বাবা-মা এবং অন্যান্য আত্মীয়-স্বজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ বর্ষা আক্তারের পারিবারিক পরিচয় অনুযায়ী, তার পিতার নাম বাদশা মিয়া। তার বাবার বাড়ি নয়ামাটি স্টেডিয়ামের পূর্ব পাশে, ৯ নম্বর ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায়।

পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে জানান, বর্ষা আক্তারের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

নিখোঁজ ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয়:

  • নাম: বর্ষা আক্তার
  • স্বামী: সোহরাব হোসেন বাবু
  • পিতা: বাদশা মিয়া
  • ঠিকানা: নয়ামাটি স্টেডিয়ামের পূর্ব পাশে, ৯ নম্বর ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

বিশেষ অনুরোধ:
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বর্ষা আক্তারের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে অথবা ফতুল্লা মডেল থানায় দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

মোবাইল নম্বর: ০১৩৪০৮২৫৫০৬/০১৪০৭৮৬৫২৯২/০১৯৬৭৯১১০৫৭।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান