1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সরকারি নিবন্ধন লাভ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন ‘কক্সবাজার ফিল্ম সোসাইটি’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সংগঠনটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সংগঠনের সভাপতি মোহাম্মদ সাহেদের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর এফসি-০৯।

সরকারি স্বীকৃতি পাওয়াকে চলচ্চিত্রচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মতে, এর ফলে কক্সবাজারে সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শন, উৎসব আয়োজন, সেমিনার ও কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সভাপতি মোহাম্মদ সাহেদ বলেন, ‘কক্সবাজারে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানোই আমাদের অন্যতম লক্ষ্য। নতুন প্রজন্মকে চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য ও নির্দেশনার সঙ্গে যুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রাম দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতে তারা কাজ করবেন।

নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব, আলোচনা, প্রশিক্ষণ, কর্মশালা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, কক্সবাজারে সরকারি নিবন্ধিত চলচ্চিত্রভিত্তিক সংগঠন এখন দুটি-কক্সবাজার ফিল্ম ক্লাব ও কক্সবাজার ফিল্ম সোসাইটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান