1. kayesahmedsalimbd@gmail.com : Kayes Ahmed Salim : Kayes Ahmed Salim
  2. bot@local.invalid : Service Bot :
  3. nahin665@gmail.com : Nk :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

আলোচিত ডেইলী স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশ (২৭)’কে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৩

মাজহারুল ইসলাম খান
  • আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে বহুল আলোচিত দ্য ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রধান দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশ (২৭)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

র‌্যাব জানায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজমির হোসেন আকাশ তেজতুরীবাজার এলাকার বাসিন্দা এবং উক্ত সন্ত্রাসী হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পশ্চিম তেজতুরীবাজার এলাকায় অবস্থিত দ্য ডেইলি স্টার ভবনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল সহকারে এসে ভবনটির সামনে বেআইনিভাবে সমবেত হয়। এ সময় তারা উসকানিমূলক স্লোগান দিতে দিতে ভবনের স্টিল গেইট ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় থাকা আসবাবপত্র, নথিপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করে নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। হামলায় ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, টিভি, সার্ভার, প্রিন্টার ও স্টুডিও ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত ও লুট হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। এছাড়া একাধিক লকারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় র‌্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজমির হোসেন আকাশকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে দ্য ডেইলি স্টার ভবন থেকে লুট করা ২টি মনিটর, ১টি সিপিইউ, ১টি হার্ডডিস্ক, ৩টি কেবল, ১টি সুইচ অ্যাডাপ্টার ও ১টি মাউস উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর
© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান