1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ

পাংশায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার টানানো হয়েছে

মাসুদ রেজা শিশির
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস উদ্বোধনের ব্যানার আবারও টানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় দির্ঘ ১৯ মাস ধরে বন্ধ রয়েছে।

হটাৎ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে স্থানীয়রা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে আবারও একটা ব্যানার টানানো দেখতে পান।

এ খবর ছড়িয়ে পড়লে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য সহ আইন শৃংখলা রক্ষাকারীর সদস্যরা ছুটে আসেন, সেই সাথে পথচারী ও উৎসুক জনতাও দেখতে আসেন।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের চা দোকানী বলেন রাতে চলে গিয়েছি বাসায় সকালে এসে দেখতে পায় ব্যানার ঝুলছে, রাতের কোন এক সময় হয়তো কেউ লাগিয়ে গিয়েছে।

শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নজরুল ইসলামের ছবি সম্বিলত ব্যানার দেখা গিয়েছে।

ব্যানারে লেখা ‘এ দেশ আমাদের এই মাটি আমাদের ‘ এর আগে ২০ ফ্রেরুয়ারী আরো একটা ব্যানার টানিয়েছিল।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন – এমনটা শোনবার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে তবে সেখানে গিয়ে ওই ব্যানার পাওয়া যায়নি কেউ হয়ত খুলে নিয়ে গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান