1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ ১০ জন আহত

দুলাল সরকার
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ ১০ জন আহত

দুলাল সরকার, নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের মোগা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আহতদের অভিযোগ অনুযায়ী, মৃত মিলন মিয়ার ছেলে শামীম মিয়া তার পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের মধ্যে রয়েছেন। একই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে তরিকুল ইসলাম উজ্জ্বলসহ কয়েকজন এই জমির দাবি করে আসছিল। মঙ্গলবার সকালে শামীম মিয়া তার জমিতে তারের বেড়া স্থাপন করলে তরিকুল ইসলাম উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে দা, লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।

শামীম মিয়া বলেন, “পৈত্রিক সূত্রে আমি ৪৯ শতাংশ সম্পত্তির মালিক। উক্ত জমিতে ওই ব্যক্তিরা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। এ ঘটনায় আমার মা হাসনা বেগম, চাচি রাশিদা বেগম এবং চাচা খলিল মিয়া গুরুতর আহত হয়েছেন। আমি ঘটনার যথাযথ বিচার চাই।” আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিবাদী পক্ষ বাতেন মিয়া জানান, “এই জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। কে বা কারা মারছে, আমরা জানি না।”

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান